আমি একজন অভিজ্ঞ আইনজীবী ও আইন পেশাজীবী। ব্যাংকিং আইন, কর্পোরেট আইন, চুক্তিপত্র প্রণয়ন ও পর্যালোচনা, সম্পত্তির আইনগত যাচাই (Property Due Diligence), দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা এবং আইনগত ঝুঁকি ব্যবস্থাপনায় আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমি ২০১৮ সালের ৬ আগস্ট থেকে ২০২০ সালের ১১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতস্থ “Yeasin & Associates” আইন চেম্বারে জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলাম। পরবর্তীতে ২০২০ সালের ১৮ নভেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত Global Islami Bank PLC-এর প্রধান কার্যালয়ের আইন বিভাগে Assistant Officer পদে দায়িত্ব পালন করেছি। আমি ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছি। বর্তমানে “Jafar Ullah Bhuiyan & Associate” আইন চেম্বারে Associate হিসেবে এবং একইসঙ্গে Individual Advocate হিসেবে আইন পেশায় নিয়োজিত আছি। আইনগত পরামর্শ প্রদান, প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ, আইন ও বিধিবিধান পরিপালন এবং কার্যকর আইনগত ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখাই আমার পেশাগত লক্ষ্য।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন